স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজে বেতন ছাড়া অন্যখাতের সকল ফি মওকুফের দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিক্ষোভ শেষে লিখিত আবেদন করেন সাধারণ শিক্ষার্থীরা।
ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন, সুর্যসেন রায়, জাহিদ মিয়া, সুকান্ত দত্ত, মামুন আহমেদ,ফারুক মিয়া, মনির হোসেন, নিমাই সরকার, বিজয় দাস, জামিল আহমেদ, জয়ন্ত দাস, সুজিত দাস, বকুল দাস।
সমাবেশ শেষে ছাত্ররা বেতন ছাড়া অন্যখাতের সকল ফি মওকুফের জন্য জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের কাছে লিখিত আবেদন করেন। এসময় জেলা প্রশাসক ছাত্রদের আশ্বস্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি