- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বেপরোয়া ট্রলি সড়ক থেকে উঠে গেল দোকানে

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরশহরে বেপরোয়া একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে সরে গিয়ে একটি গার্মেন্টসের দোকান ঢুকে পড়ে। এতে দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে শহরের জগন্নাথপুর থানা রোড়ের পাঠাগার মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল তিনটার দিকে জগন্নাথপুর থানা রোড দিয়ে বেপরোয়া গতির অনুমোদনহীন একটি ট্রলি যাওয়ার পথে হঠাৎ করে নিয়ন্ত্রন হারিয়ে শহরের পাঠাগার মার্কেটে গুডলাক শপ নামের একটি গার্মেন্টসের দোকানের সামনের গ্লাস ভেসে দোকানের ভেতরে প্রবেশ করে। এসময় দোকানের থাকা দুই ব্যক্তি আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে আহতদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করি।

  • [১]