- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বেরীগাঁও মহিলা পল্লী সমাজের আপগ্রেড কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও মহিলা পল্লী সমাজ সংগঠনের আপগ্রেড কমিটি ঘোষণার সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এই সভা বেরীগাঁও এলাকায় অনুষ্ঠিত হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি’র          
সহযোগিতায় সভার আয়োজন করে ‘বেরীগাঁও মহিলা পল্লী সমাজ’ সংগঠন।
কমিটি ঘোষণার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া। সভায় সভাপতিত্ব করেন নারীনেত্রী মাজেদা আক্তার। এতে বক্তব্য রাখেন শিক্ষক শেরিনা বেগম, সিইপির জেলা ব্যবস্থাপক মুহা. কায়েস উদ্দিন, ব্র্যাকের ফিল্ড অর্গানাইজার মো. আব্দুল হাই প্রমুখ।
আলোচনা সভা শেষে পারভীন বেগমকে সভাপতি ও মাজেদা আক্তারকে সাধারণ সম্পাদক করে ৯৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।  

  • [১]