- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বেশিরভাগ প্রার্থীই ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়ন পরিষদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন চেয়ারম্যান প্রার্থী। আগামী ৭ ফেব্রুয়ারি ৭ম ও শেষ ধাপে এই ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নিবাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের বেশিরভাগের আয়ের উৎস ব্যবসা। এরপরেই রয়েছে কৃষি। এছাড়াও একজন চেয়ারম্যান প্রার্থী আয়ের উৎস আইনপেশা ও একজন আয়ের উৎস উল্লেখ করেছেন মা ও বড় ভাই থেকে প্রাপ্ত অর্থ। নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎস ও ব্যয়ের খাত সমূহের বিবরণী সূত্রে এসব তথ্য জানা যায়।
তাহিরপুর সদর ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী মোতাহার হোসেন আখঞ্জী শামীম আয়ের উৎস উল্লেখ করেছেন ব্যবসা। এছাড়াও স্বতন্ত্র মোঃ বাচ্চু মিয়া (অটোরিক্সা) আয়ের উৎস কৃষি, স্বতন্ত্র জুনাব আলী (ঘোড়া) আয়ের উৎস ব্যবসা ও কৃষি, স্বতন্ত্র আতিকুর রহমান (মোটর সাইকেল) আয়ের উৎস কৃষি, স্বতন্ত্র বোরহান উদ্দিন (চশমা) আয়ের উৎস ব্যবসা ও কৃষি, স্বতন্ত্র মোঃ হোসাইন শরীফ বিপ্লব (আনারস) আয়ের উৎস মা ও বড় ভাই থেকে প্রাপ্ত উল্লেখ করেছেন।
বড়দল উত্তর ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন চেয়ারম্যান প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত মোঃ জামাল উদ্দিন (নৌকা) আয়ের উৎস উল্লেখ করেছেন ব্যবসা। এছাড়াও স্বতন্ত্র মোঃ সাহাব উদ্দিন (টেলিফোন) আয়ের উৎস ব্যবসা ও কৃষি, স্বতন্ত্র মোঃ হুসেন আলী (অটোরিক্সা) আয়ের উৎস কৃষি, স্বতন্ত্র মোঃ সিরাজ মিয়া (টেবিল ফ্যান) আয়ের উৎস ব্যবসা, স্বতন্ত্র মোঃ এ কে নুর মিয়া (মোটর সাইকেল) আয়ের উৎস ব্যবসা, স্বতন্ত্র মলো হোসেন (রজনীগন্ধ) আয়ের উৎস ব্যবসা, স্বতন্ত্র মোঃ মাসুক মিয়া (ঘোড়া) আয়ের উৎস ব্যবসা, স্বতন্ত্র মোঃ আবুল কাশেম (চশমা) আয়ের উৎস ব্যবসা, স্বতন্ত্র মোঃ রুহুল আমীন (আনারস) আয়ের উৎস ব্যবসা উল্লেখ করেছেন।
বড়দল দক্ষিণ ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন চেয়ারম্যান প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী মো. সাইফুল ইসলাম আয়ের উৎস উল্লেখ করেছেন ব্যবসা ও কৃষি। এছাড়াও স্বতন্ত্র সালেহ আহমদ (টেলিফোন) আয়ের উৎস কৃষি, স্বতন্ত্র মোঃ ইউনুছ আলী (মোটর সাইকেল) আয়ের উৎস , স্বতন্ত্রমোঃ সবুজ আলম (চশমা) আয়ের উৎস ব্যবসা ও কৃষি, স্বতন্ত্র আবুল কালাম আজাদ (আনারস) আয়ের উৎস কৃষি, স্বতন্ত্র মোঃ ইলিয়াছ আহমদ (ঘোড়া) আয়ের উৎস কৃষি উল্লেখ করেছেন।
বাদাঘাট ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন চেয়ারম্যান প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী মোঃ সুজাত মিয়া আয়ের উৎস উল্লেখ করেছেন ব্যবসা। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত এম সালমান আহমদ সুজন (হাত পাখা) আয়ের উৎস শিক্ষকতার ভাতা ও ব্যবসা, স্বতন্ত্র মোঃ নিজাম উদ্দিন (ঘোড়া) আয়ের উৎস ব্যবসা, স্বতন্ত্র মোঃ সোহাগ মিয়া (চশমা) আয়ের উৎস ব্যবসা ও কৃষি, স্বতন্ত্র গোলাম রব্বানি (মোটর সাইকেল) আয়ের উৎস ব্যবসা ও কৃষি, স্বতন্ত্র মোঃ আফতাব উদ্দিন (আনারস) আয়ের উৎস ব্যবসা উল্লেখ করেছেন।
বালিজুরী ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন চেয়ারম্যান প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী মোঃ আতাউর রহমান আয়ের উৎস ব্যবসা ও কৃষি এবং স্বতন্ত্র আজাদ হোসেন (আনারস) আয়ের উৎস ব্যবসা উল্লেখ করেছেন
শ্রীপুর উত্তর ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন চেয়ারম্যান প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী আবুল খায়ের আয়ের উৎস উল্লেখ করেছেন ব্যবসা। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মোঃ আলী হায়দার (চশমা) আয়ের উৎস ব্যবসা ও কৃষি, স্বতন্ত্র প্রার্থী মোঃ শামছুল হক (ঘোড়া) আয়ের উৎস ব্যবসা, স্বতন্ত্র প্রার্থী খায়রুল বাশার (মোটর সাইকেল) আয়ের উৎস ব্যবসা, স্বতন্ত্র প্রার্থী সালেহ আহম্মদ (আনারস) আয়ের উৎস ব্যবসা উল্লেখ করেছেন।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন চেয়ারম্যান প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী বিশ্বজিত সরকার আয়ের উৎস উল্লেখ করেছেন ব্যবসা। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী আলী আহমদ মুরাদ (ঢোল) আয়ের উৎস গৃহস্থি, স্বতন্ত্র প্রার্থী মহসিন রেজা মানিক (আনারস) আয়ের উৎস আইনপেশা, স্বতন্ত্র প্রার্থী মোঃ আলম (টেলিফোন) আয়ের উৎস ব্যবসা, স্বতন্ত্র প্রার্থী মোফাজ্জল হোসেন (চশমা) আয়ের উৎস ব্যবসা ও কৃষি, স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিবুর রহমান রুবেল (টেবিল ফ্যান) আয়ের উৎস কৃষি, স্বতন্ত্র প্রার্থী মোঃ লুতফুর রহমান (ঘোড়া) আয়ের উৎস কৃষি, স্বতন্ত্র প্রার্থী কৃষ্ণ গোপাল তালুকদার মানব (দুটি পাতা) আয়ের উৎস কৃষি, স্বতন্ত্র প্রার্থী মোঃ বাবুল মিয়া (মোটর সাইকেল) আয়ের উৎস কৃষি খাত উল্লেখ করেছেন।

  • [১]