- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বেশি দামে সার বিক্রি, ডিলারকে জরিমানা

ধর্মপাশা প্রতিনিধি
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের জন্য নিযুক্ত বিসিআইসি সার ডিলার রাকিব এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেল তিনটার দিকে মধ্যনগর বাজারে ওই ডিলারের বিক্রয় কেন্দ্রে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, ‘ওই সার ডিলার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন এমন অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন গিয়ে সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমান আদালত ওই সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেন। যদি অন্য ডিলারেরা বেশি দামে সার বিক্রি করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • [১]