স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলরদের বেশীরভাগেই নিজের পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন। ৬১ জন প্রার্থীর মধ্যে ৩৫ জনই ব্যবসায়ী। এছাড়াও পেশা হিসেবে আইনজীবী, বেসরকারী চাকুরীজীবী, অবসরপ্রাপ্ত সরকারী চাকুরীজীবী, কৃষিকাজ, ঠিকাদার, ভিডিওগ্রফার, ড্রাইভিং, দলিল লিখক, টেইলারিং ও গৃহিণী উল্লেখ করেছেন অনেক প্রার্থী।
১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. হোসেন আহমদ রাসেল পেশা উল্লেখ করেছেন ব্যবসা ও কাউন্সিলরের সম্মানী ভাতা, আবুল হাসনাত মো. কাওছার কৃষি এবং আব্দুস সাত্তার মো. মামুন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির শিক্ষানবিশ আইনজীবী।
২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সৈয়দ ইয়াছিনুর রশিদ কৃষি, রাজ কুমার বর্মন ক্ষুদ্র ব্যবসা, মঈন উদ্দিন আহমদ রিপন নিজের পেশা লিখেছেন অন্যান্য উৎস হতে আয়, মো. মুজাহিদুল ইসলাম রেস্টুরেন্ট ব্যবসা, শাহরিয়ার আহমদ রিগ্যান কৃষক, মো. আব্দুস সাত্তার ঠিকাদারী ব্যবসা।
৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফজর নুর ক্ষুদ্র ব্যবসা, মো. জাহিদুল ইসলাম তহুর কৃষি, ব্যবসা, মো. মোশাররফ হোসেন ব্যবসায়ী, মো. মোতাহের আলী সাব ঠিকাদার।
৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর চঞ্চল কুমার লোহ ক্ষুদ্র ব্যবসা টি স্টল, বোরহান উদ্দিন ক্ষুদ্র ব্যবসা, সাদিকুর রহমান খান ব্যবসা, মিন্টু চৌধুরী বেসরকারী চাকুরী।
৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর গোলাম সাবেরীন ব্যবসা, বিমান কান্তি রায় আইনজীবী, নীহার রঞ্জন দাস বেসরকারী চাকুরী, মো. সাহিন মিয়া ক্ষুদ্র ব্যবসা, গনেশ রায় ব্যবসা (ভিডিও গ্রাফার), আবু বক্কর সিদ্দিক ব্যবসা, এমদাদুল হক ব্যবসা (কনট্রাক্টর সহকারী), আলী আছহাব আহমদ ব্যবসা, মো. সামছুল ইসলাম পারভেজ ব্যবসা।
৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আবাবিল নূর ব্যবসা, মো. মনির উদ্দিন ব্যবসা (মেসার্স তাসহিন এন্টারপ্রাইজ), রিগান আহমদ ব্যবসা।
৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. সামসুজ্জামান স্বপন ক্ষুদ্র ব্যবসা (মুদির দোকান), মো. এনামুল হক ব্যবসা, আহসান জামিল আনাস ব্যবসা, জুয়েল আহমদ ব্যবসা, মোছাদ্দেক হুসেন বাচ্চু ঠিকাদারী ব্যবসা।
৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আহমদ নূর নিজের পেশা উল্লেখ করেছেন মেসার্স আহমদ নূর, বালু পাথর সরবরাহকারী, মো. সফিক মিয়া ঠিকাদারী ব্যবসা, মো. নবী হোসেন পীর ঠিকাদারী ব্যবসা (মেসার্স গ্রীন ইলেকট্রিক কর্পোরেশন ও রিয়া এন্টারপ্রাইজ)।
৯ নম্বর ওয়ার্ডের মো. এনামুল হক ব্যবসা, মো. রফিকুল ইসলাম রবিন কৃষি, মো. গোলাম আহমদ ব্যবসা (অটো রাইস মিল), মো. মহিন উদ্দিন দলিল লিখক, মো. মনফর আলী কৃষিকাজ, মো. খেলু মিয়া মুদি মালের ব্যবসা, মো. রুকন উদ্দিন নিজের পেশা লিখেছেন অন্যান্য উৎস হতে আয়, নজরুল ইসলাম ড্রাইভিং, সাইফুর রহমান ব্যবসা, এম তাজুল ইসলাম তারেক ফয়সাল হারবাল ফুড ক্রয় বিক্রয় ও স্টেশনারী এবং মো. কদর আলী পেশা উল্লেখ করেছেন ব্যবসা (নাফিজা টি স্টল)।
এদিকে ১ নম্বর সংরক্ষিত মহিলা আসনে সুজাতা রানী রায় নিজের পেশা উল্লেখ করেছেন গৃহিণী, পিয়ারা বেগম গৃহিণী, শিরিনা আক্তার গৃহিণী।
২ নম্বর সংরক্ষিত মহিলা আসনে শেলী চৌহান ময়না গৃহিণী, রিনা রহমান গৃহিণী, সামিনা চৌধুরী গৃহিণী, মাহীন চৌধুরী গৃহিণী, চাঁদনী আক্তার গৃহিণী, মোছাঃ মনোয়ারা আলম বন্যা ব্যবসা, অর্চ্চনা চক্রবর্তী গৃহিণী।
৩ নম্বর সংরক্ষিত মহিলা আসনে সৈয়দা জাহানারা বেগম গৃহিণী, নাজমা আক্তার অবসরপ্রাপ্ত সরকারী চাকুরীজীবী, মোছা. ময়না বিবি টেইলারিং।
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি সুনামগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে সাধারণ ৯ টি ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করছেন ৪৮ জন প্রার্থী। সংরক্ষিত ৩ টি মহিলা আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৩ জন প্রার্থী। সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসন মিলে প্রতিদ্বন্দীতা করছেন ৬১ জন প্রার্থী।