আগামী ১৯ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশকে সফল করার লক্ষে সদর উপজেলার বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারী ফোরামের আহ্বায়ক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. ফারুক আহমদের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, শিক্ষক-কর্মচারী ফোরামের জেলা সভাপতি মো. মোদাচ্ছির আলম (সুবল), সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর খান, অধ্যক্ষ মো. ইয়াহিয়া তালুকদার, প্রধান শিক্ষক ফররুখ আহমদ তালুকদার, নাছিমা রহমান, মো. সোহরাব উদ্দিন, মো. আব্দুল ছত্তার, সহকারি শিক্ষক মো. জামাল উদ্দিন।
গভা শেষে দেশ ও জাতির মঙ্গল ও সম্মৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাও. আবু তাহির মো. খালিদ। প্রেস বিজ্ঞপ্তি