স্টাফ রিপোর্টার
৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে এই স্মারকলিপি দেন সংগঠনের নেতৃবৃন্দরা।
সংগঠনের দাবিগুলো হল-তৃতীয় শ্রেণীর কর্মচারীদের নূন্যতম বেতন গ্রেড ১১তম প্রদান, এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণীর কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/ অফিস সুপার প্রদান করা এবং পেশাগত উন্নয়নে কম্পিউারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিয়ের দ্রুত ব্যবস্থা করা, শিক্ষা মন্ত্রণালয়ে প্রণীত চাকুরীবিধি ২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভার্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করা, সকল এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি জানানো হয়।
স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম তাহের, উপজেলা কমিটির সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক ইউসুফ আলী সহ সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীবৃন্দ।