- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম ও বাংলাদেশ শিক্ষক সমিতির সভা

বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখা ও বাংলাদেশ শিক্ষক সমিতি বিভিন্ন উপজেলা শাখার যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম জেলা শাখার সভাপতি মোঃ মোদাচ্ছির আলমের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর খাঁন।
এছাড়াও বক্তব্য দেন সুদীন চন্দ্র পাল, সাজিদুল ইসলাম, মোস্তফা কামাল পাশা, মো. ময়না মিয়া, নীহার চৌধুরী, সুবিনয় আহমদ, এস.এম. আশিকুর রহমান, আরিফ মোহাম্মদ দুলাল, রতি রঞ্জন দাস, মোহাম্মদ জালাল উদ্দিন, মোহাম্মদ শফিকুল ইসলাম, ছালিক আহমদ চৌধুরী, মোহাম্মদ শফিকুল ইসলাম, মো. নাছির উদ্দিন, ফারুক আহমদ, কালিপদ দাস, মিজানুর রহমান, মোহাম্মদ ফারুক আহমদ, মো. রুহুল আমিন।
সভায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসাবে আগামী ১০ জানুয়ারী ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরন অনশনে যোগদানের সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]