- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বেস্ট পুলিশ অফিসার প্রসেন কান্তি দাস

স্টাফ রিপোর্টার
অপরাধ ও আইনশৃংখলা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) উত্তর বিভাগের জালালাবাদ থানার এএসআই প্রসেন কান্তি দাস বেস্ট অফিসার নির্বাচিত হয়েছেন।
গত রবিবার মাসিক অপরাধ সভায় সিলেট        
 মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের (কোতয়ালী, জালালাবাদ ও এয়ারপোর্ট) থানার আগষ্ট মাসে এএসআই ক্যাটাগরিতে ‘বেস্ট অফিসার’ নির্বাচিত হন এএসআই প্রসেন কান্তি দাস।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ এএসআই প্রসেন কান্তি দাসের হাতে সম্মাননা সনদসহ ক্রেস্ট তুলে দেন। এসময় পুলিশ বিভাগের অন্য কর্মকতাগণ উপস্থিত ছিলেন।
এএসআই প্রসেন কান্তি দাস পেশাগত দায়িত্ব পালনে বিশেষ ভুমিকা পালন করায় গত ১৩ সেপ্টেম্বর ভাল কাজের স্বীকৃতি সরূপ এসএমপির কমিশনার গোলাম কিবরিয়ার কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন। এছাড়াও ২০১৬ সালে এসএমপির বেস্ট অফিসারের সম্মাননা পদক পান তিনি।
উল্লেখ্য, সাহসী পুলিশ অফিসার প্রসেন কান্তি দাস সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০০৪ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন।

  • [১]