- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বেহেলীতে আওয়ামী লীগের প্রার্থী বাছাই

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের বেহেলী ইউনিয়ন আ.লীগের দলীয় প্রার্থী  বাছাই সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা আওয়ামীলীগের সাচনা বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বেহেলী ইউনিয়ন প্রার্থী বাছাইয়ের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি নির্মাল্য কান্তি রায় শসীম। বর্ধিত সভায় সমঝোতায় প্রার্থী বাছাই না হওয়ায় ভোটে প্রার্থী বাছাইয়ের সিদান্ত হয়। বেহেলী ইউনিয়ন ও ৯টি ওর্য়াডের ৮৩ জন ভোটারের মধ্যে ৭৯ জন ভোটার ভোট  প্রদান করেন। ৪জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে দলীয় নেতা মিহির লাল রায় ২৯ ভোট পেয়ে দলীয় প্রার্থী মনোনীত হয়েছেন। ২৫ ভোট পেয়ে দলীয় নেতা ভজন তালুকদার ২য় স্থানে আছেন। ৯ ভোট পেয়ে রতি রঞ্জন পুরকায়স্থ ৩য় হয়েছেন। আসাদুর রহমান ৩ ভোট পেয়ে ৪র্থ স্থানে রয়েছেন। ভোট গণনা শেষে ৪জন প্রার্থীই সকল নেতাকর্মীদের সামনে দাঁড়িয়ে এক হয়ে নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সকল নেতা কর্মীদের উদ্দ্যেশে উপজেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।
বেহেলী ইউনিয়নের প্রার্থী বাছাইয়ের তৃনমুলের ভোটের সময় উপজেলা আ:লীগের সহ সভাপতি দীজেন্দ্র লাল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার রায়, প্রচার সম্পাদক অসিত রায় চৌধুরী, ইউনিয়ন সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • [১]