- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বেহেলীতে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের বন্যাদুর্গত শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা।
শুক্রবার দুপুরে  উপজেলার বেহেলীর হরিনাকান্দি, মাহমুদপুর, হিজলা, নোয়াপাড়া, দুর্গাপুর, মদনাকান্দি, হাওরিয়া আলীপুর গ্রামের বন্যাদুর্গত অসহায় পরিবারের মধ্যে ত্রাণের চাল বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের সময় বেহেলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অসীম তালুকদার, স্থানীয় স্বাস্থ্য পরিদর্শক পূর্ণেন্দু ভট্টাচার্য, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ কামরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

  • [১]