- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বেহেলীতে নৌকার সভায় ঐক্যের আহ্বান

আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জের বেহেলী ইউনিয়নে নৌকার স্বার্থে দলীয় নেতা কর্মীরা সকল ভেদাভেদ ও দ্বন্দ্ব ভুলে এক হয়ে এক মঞ্চে উঠে ভোট চেয়েছেন। রবিবার দুপুরে বেহেলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আওয়ামী লীগের প্রার্থী ভজন তালুকদারের নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন বেহেলী ইউনিয়ন আ. লীগের সভাপতি নির্মাল্য কান্তি রায় সসীম।
বেহেলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ. লীগের সহসভাপতি দীজেন্দ্র লাল দাস ও দপ্তর সম্পাদক শম্ভু আচার্য।
নির্বাচনী সভায় প্রধান বক্তা ছিলেন জামালগঞ্জ সদর ইউনিয়নের আওয়ামী লীগ   
 মনোনীত প্রার্থী উপজেলা আ. লীগের সাংস্কৃতিক সম্পাদক জামিল আহমদ জুয়েল।
দলীয় প্রার্থীর পক্ষে এক হয়ে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন বেহেলী ইউনিয়ন আ. লীগ নেতা আব্দুল লতিফ, আ. জলিল, আফজাল হোসেন, গনি মিয়া, জাহাঙ্গীর হোসেন, লাল মাহমুদ, আফতর আলী, আফসর মিয়া প্রমুখ।
সভা শেষে তৃণমূলের সকল নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে উপজেলা আ. লীগ সভাপতি মোহাম্মদ আলী বেহেলী ইউনিয়নের দলীয় প্রার্থী ভজন তালুকদারের নৌকা প্রতীকের পক্ষে এক হয়ে কাজ করার জন্য অনুরোধ জানান।
উল্লেখ্য, বেহেলী ইউনিয়নের মনোনয়ন নিয়ে একাধিক বার বিভিন্ন নাটকীয়তার পর কেন্দ্র থেকে আ.লীগ নেতা সাবেক ইউপি সদস্য ভজন তালুকদার মনোনয়ন পান। দলের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান প্রদীপ কুমার মজুমদার মিনু, মিহির লাল রায়, অসীম তালুকদার, রতি রঞ্জন পুরকায়স্থ প্রতিদ্বন্িদ্বতায় রয়েছেন।

  • [১]