- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদারকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অসীম তালুকদারকে গণসংবর্ধনা প্রদান করেছে স্থানীয় চন্ডিপুর-শিবপুর গ্রামবাংলা যুব সংঘ। শুক্রবার বিকালে ৯ নং ওয়ার্ডের শিবপুর   গ্রামে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
শিবপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের সভাপতিত্বে ও চন্ডিপুর-শিবপুর গ্রামবাংলা যুব সংঘের অর্থ সম্পাদক ওয়াজিবুর রহমানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত চেয়ারম্যান অসীম তালুকদার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আবুল আজাদ, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম জিলানী আফিন্দী রাজু, আওয়ামী লীগ নেতা সায়েম পাঠান, ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মশিউর রহমান, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য খোকন মিয়া, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য পিলু রায়, সাংবাদিক আব্দুল আহাদ প্রমুখ।

  • [১]