- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বেড়াতে ভারত-উত্তর থেকে উত্তরা খণ্ড-১১

স্বপন কুমার দেব
রাজতীর্থ পুষ্কর
আজমীর থেকে পুষ্করের দূরত্ব মাত্র ১৩ কি.মি। পাহাড়ের কোলে দেবশিশুর মতো অপূর্ব সুন্দর পাহাড়ী শহর পুষ্কর। রাজস্থানের ছোট একটি জনপদ। আজমীরে খাজা বাবার দরগা শরীফ দর্শন শেষে আমরা সরাসরি রওয়ানা দিলাম পুষ্করের উদ্দেশ্যে। শহর থেকে বেড়িয়ে গাড়ি চলতে লাগলো এক আঁকাবাঁকা নির্জন পাহাড়ী রাস্তা ধরে। দু’দিকে পাহাড়। নাম নাগ পাহাড়। বৃক্ষলতা আর প্রস্ফূটিত ফুল। গাড়ি উঠছে নামছে। মাঝে মাঝে বাঁক নিচ্ছে। চোখ জুড়ানো দৃশ্য আর পথরেখা। জানি ১৩ কি.মি ১৩ মিনিটেই নি:শেষিত হয়ে যাবে। মন চায় এই পথ হোক আরো দীর্ঘ। অন্তত: একশত তের কি.মি। কিন্তু আমরা চাইলে তো হবে না। নিমেষেই পথ চলা শেষ। গাড়ি ঢুকলো পুষ্কর শহরে। মহসিন খানের সবই চেনা জানা। বারবার ভ্রমণ বিলাসীদের নিয়ে আসা যাওয়া করেন। শহরের মসৃন রাস্তা ধরে গাড়ি ছুটছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আমাদের মূল গন্তব্য বিখ্যাত ব্রহ্মা মন্দির পরিদর্শন। সেদিকেই গাড়ি চলছে। মনে মনে একটা ধারণা ছিল রাজস্থান মানেই কিছুটা হলেও মরুভূমি আর কিছুটা মরু জাহাজ উট। রাজস্থানে ঘুরছি ২৪ ঘন্টার উপরে। কিন্তু না পেলাম মরুভূমি না পেলাম উট। যদিও বিচ্ছিন্নভাবে অন্যান্য জায়গায় উটের দেখা মিলেছে। একটা কথা আগে ভাগেই বলে রাখছি। ট্যুর প্রোগ্রামে রাজস্থানে সবচেয়ে বেশি সময় লাগে। দ্রুততম সময়ে সব স্থান দেখতে হলেও কমের মধ্যে সতেরো দিন লাগবে। ভবিষ্যতে যারা রাজস্থানে যাবেন তারা হাতে কিছু সময় নিয়ে যাবেন। আর গন্তব্যের তালিকায় জয়সালমীর    শহরটি রাখবেন। সেখানে কিল্লা, দুর্গ, পাথর সব কিছুতে সোনার রং। সত্যজিৎ রায়ের বিখ্যাত ‘সোনার কেল্লা’ ফিল্মের সিংহভাগ সুটিং হয়েছিল জয়সালমীর শহরে। পাকিস্তান সীমান্তের কাছাকাছি। আছে বিস্তৃর্ণ মরুভূমি। আর বাহন উট। সোনার কেল্লা সিনেমাটি দেখা না হলেও বইটি অনেকেরই পড়া আছে। ফেলুদা, জটায়ু, তোপসে আর জাতিস্মর বালক। জমজমাট কাহিনী। আমাদের দু:খ আমরা শুধু জয়সালমীর নয় অনেক জায়গায়ই যেতে পারিনি। ভবিষ্যতে যারা যাবেন তাদের কাছ থেকে গল্প শুনব কিংবা তাদের লেখা পড়ব। দেখতে দেখতে পুষ্কর শহরের আরেক প্রান্তে চলে আসি। খোলা প্রান্তর। বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। এই খোলা জায়গা আকারে আয়তনে অনেক বড় এবং জায়গাটি বালুকাময়। অত:পর দৃষ্টি আরো যতদূরে যায় শুধু ধু ধু বালির প্রান্তর। এখান থেকেই বোধ হয় কান এক মরুভূমির যাত্রা শুরু। খোলা চত্বরের একপাশে গাড়ি পার্কিং করলেন মহসিন। আরেকপাশে সারিবদ্ধভাবে কয়েকটি উট আর উট ওয়ালা দাঁড়িয়ে আছেন। উটের বাহকেরা দেহাতি মানে গ্রামের খেটে খাওয়া মানুষ। মাথায় রাজস্থানী পাগড়ী, পরিশ্রমী বলবান দেহ। লাল শার্টের সঙ্গে হাটুরে ধুতি। গোঁফ আছে। উটের পিঠে সাওয়ার হয়ে ব্রহ্মা মন্দিরে যেতে প্রস্তুত উট বাহিনী। সামান্য দূরত্ব। অনায়াসে হেঁটে যাওয়া যায়। দূরত্বের তুলনায় উটের ভাড়া অনেক বেশি। তিনশ রুপী। এক ঝলক মরুভূমির দেখা পেলাম। পাশে উটও দেখলাম। উটের পিঠে যাত্রী হওয়ার সুযোগ আর পাব না। উঁচু উটের কুঁজো পিঠে চালক বসার ব্যবস্থা। উটের পেছনে জুড়ে দেয়া হয়েছে দু’ চাকার খোলা গাড়ি। জাজিম দেওয়া বিছানা পাত।া উপরে আচ্ছাদন। উটওয়ালার সঙ্গে কথাবার্তা বলে ঠিকঠাক করে ফেলি। যাত্রা শুরুর আগে খোলা চত্বরের একপাশে চায়ের দোকানে বসে গেলাম চা খেতে। এই বিশাল প্রান্তর বা মাঠেই প্রতিবৎসর মেলা বসে। বিভিন্ন দ্রব্যের সমাহারে পরিপূর্ণ সারা ভারতবর্ষে এই মেলার নাম ডাক আছে। প্রতি বৎসর দীপাবলীর/ কালীপূজার দশদিন পর থেকে মেলা শুরু হয়। চলে ৫দিন। মেলার ৫দিন পূণ্যময়। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পূণ্যার্থীরা মেলা দর্শনে আসেন এবং হ্্ৃরদের জলে পূণ্য¯œান করে নিজেদের শুদ্ধ করেন। এছাড়া বিদেশ থেকে সারা বৎসরই প্রচুর সংখ্যক পর্যটক পুষ্কর ভ্রমণ করেন। মেলার সময় তাদের সংখ্যা বেড়ে যায়। চা পান শেষে আমরা উটের গাড়িতে সওয়ার হলাম। মহসিন আর চালকের সহায়তায় বিছানায় উঠে বসে পড়ি। মালিকের ছেলে কি একটা কৌশলে তড়াক করে উঠে সামনে উটের পৃষ্ঠে বসে গেল। এই ছোট ছেলেটিই উট চালিয়ে নিয়ে যাবে। এখন তো আর নামাও যায় না। উট চলল দুলকি চালে। আমরাও দোলছি। রবীন্দ্রনাথ ঠাকুর কি উটের পৃষ্ঠে আরোহন করেছিলেন? নিশ্চয়ই দ্রুতগামী উটের পৃষ্ঠে চড়ে মরুভূমি পাড়ি দিয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই হয়তো লিখেছিলেন Ñ
‘ইহার চেয়ে হতেম যদি
আরব বেদুইন
চরণ তলে বিশাল মরু
দিগন্তে বিলীন।’
পুষ্কর জনপদের পত্তন এবং ব্রহ্মা মন্দির তৈরী নিয়ে হিন্দু ধর্মীয় পুরানো গ্রন্থে দীর্ঘ কাহিনী আছে। হাজার হাজার বছর পূর্বে দৈত্যগণ সৃষ্টি ধ্বংস করতে উদ্যত হলে জগৎ পিতা ব্রহ্মা দৈত্য বিনাশে স্বর্গলোক থেকে মর্ত্যলোকে অস্ত্র নিজ হাতে নিক্ষেপ করেন। অস্ত্র আর কিছুই নয়, একটি প্রস্ফূটিত পদ্মফুল। দৈত্য নিধন হয়। পদ্মফুলের পাপড়িগুলি যেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল সেই স্থানই এই পুষ্কর। ব্রহ্মা পুষ্প(ফুল) নিক্ষেপ করেন নিজ হাত (কর)দিয়ে। পুষ্প + কর থেকেই নামকরণ করা হয় পুষ্কর। তেমনি ব্রহ্মা মন্দির স্থাপিত হওয়ারও একটি কাহিনী আছে। সব দেবতারই মন্দির ছিল। কিন্তু ব্রহ্মা মন্দির কোথাও ছিল না। স্বয়ং জগৎপিতা ব্রহ্মা পুষ্করে ব্রহ্মা মন্দির স্থাপনে মনস্থির করে তথায় এক বিশাল যজ্ঞের আয়োজন করেন। যথা সময়ে যজ্ঞে উপস্থিত হওয়ার কথা ছিল ব্রহ্মা পতœী দেবী সাবিত্রীর। কিন্তু সাবিত্রী দেবী অন্য দেবীদের সঙ্গে নিয়ে আসার জন্য অপেক্ষা করতে গিয়ে দেরি করে ফেলেন। এদিকে যজ্ঞ আরম্ভ হওয়ার সময় অতিক্রান্ত প্রায়। কিন্তু পতœী বিনা এ যজ্ঞ হয় না। তখন জগৎ পিতা ব্রহ্মা গায়ত্রী দেবীকে বিবাহ করে উনাকে পাশে নিয়ে মহাযজ্ঞ সম্পন্ন করে আহুতি দেন। পরে দেবী সাবিত্রী উপস্থিত হয়ে ভীষণ রেগে গিয়ে স্বামীকে অভিশাপ দিয়ে বলেন, জগতের কোথাও ব্রহ্মা মন্দির হবে না। দেবী গায়ত্রী এই অভিশাপ কিছুটা খন্ডন করতে সমর্থ হন। তখন সাবিত্রী দেবী শুধু পুষ্কর ছাড়া আর কোথাও ব্রহ্মা মন্দির হবে না বলে অভিশাপের মাত্রা কমিয়ে দেন। অত:পর সাবিত্রী দেবী অভিমানে এক পাহাড়ে গিয়ে ঝর্নার সঙ্গে নিজ দেহ মিশিয়ে দেন। যা সাবিত্রী ঝরনা নামে পরিচিত। সেই থেকে পুষ্করেই পৃথিবীর একমাত্র ব্রহ্মা মন্দিরটি স্থাপিত হয়। বলা হয়ে থাকে ভারতবর্ষের অন্য কোন স্থানে কিংবা পৃথিবীর অন্য কোথাও দ্বিতীয় ব্রহ্মা মন্দির নেই। কোন কোন পুস্তকে পাওয়া যায় ভারতে পুষ্কর ছাড়াও অন্য দু’একটি স্থানে এবং থাইল্যান্ডে ব্রহ্মা মন্দির আছে। এ বিষয়ে নিশ্চিত কিছু আমার জানা নেই। পনেরো মিনিটের মধ্যেই উট যাত্রা শেষ। তবে মরু পথে নয়, বাঁধানো রাস্তায়। সামান্য দূরেই মন্দিরেই চূড়া দেখা যাচ্ছে। এটুকুন রাস্তা পদব্রজে যেতে হবে। পায়ে পায়ে এগিয়ে ব্রহ্মা মন্দিরের সামনে। দু’পাশে ফুল ও প্রসাদ সামগ্রীর দোকান। যে দোকান থেকে প্রসাদ সামগ্রী কিনলাম সেখানেই ক্যামেরা, মোবাইল, জুতো জমা দিয়ে ধাপে ধাপে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকি। বেশ উঁচুতে মন্দির। প্রবেশ মুখে মাথার উপরে মঙ্গল ঘন্টা। সবাই হাত দিয়ে ঘন্টা ধ্বনি করে ভেতরে ঢুকছেন। আমরাও এভাবেই চত্বরে পা রাখি। বিশাল আকৃতি নয়, ছোটখাটো লম্বা মতো পরিসর। প্রাচীনতম মন্দিরটি মার্বেল ও পাথরের বড় বড় খন্ড দিয়ে তৈরী।  বিভিন্ন সময়ে সংস্কার হয়েছে। ভেতরের পরিবেশ শান্ত, পবিত্র ও ¯িœগ্ধ। ভক্তিতে আপনা আপনি মাথা নত হয়ে আসে। লাইনে দাঁড়িয়ে শ্রী ব্রহ্মাজী দেবতার সামনে ভক্তিভরে প্রণাম ও নিবেদন শেষে আশীর্বাদ চাইলাম। অত:পর মন্দিরের চারিদিক ঘুরে পরিক্রমা। পেছনে অন্ধকারাচ্ছন্ন গর্ভগৃহ। মন চলে যায় অনেক পেছনে। সত্য, ত্রেতা, দ্বাপর যুগ পেরিয়ে এখন কলি যুগ। সুসময় পেরিয়ে দু:সময় অতিক্রান্ত করছে পৃথিবী। যেমন উন্নতি তেমনি হানাহানি বিদ্বেষ। কালের চক্রে আগামীতে পৃথিবী কোথায় যাবে জানি না। তীর্থস্থানের পবিত্রতায় মন হোক শুদ্ধ, চিত্ত হোক নির্মল। ধীরে ধীরে নেমে এলাম মন্দির থেকে। এমশ: পূণ্যার্থীর ভীড় বাড়ছে। এবার একটু বিশ্রাম দরকার। গাড়ি চললো হোটেল পানে। নির্মল ছিমছাম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন পুষ্কর শহর। ছবির মতো সুন্দর আমাদের হোটেল। খোলামেলা প্রান্তরে দাঁড়িয়ে। সামনে থেকে চারিদিকে দৃষ্টিগোচরে আরাবল্লী পাহাড় সারি। এতক্ষণে বুঝলাম ক্ষিধে পেয়েছে। হোটেল রুমে ঢুকেই খাবারের অর্ডার। জিরা রাইস, পনির পালং, ডাল, রুটি, পাপড় দিয়ে তৃপ্তিকর লাঞ্চ শেষ হলো। পুষ্করে আমিষ তথা মাছ, মাংস, ডিম, এ্যালকোহল খাওয়া একেবারে নিষিদ্ধি। এমনকি বিদেশীদের বেলায়ও। লাঞ্চ শেষ করে টানা ঘুম। সন্ধ্যায় চা খেয়ে মহসিন আমাদের নিয়ে চললেন শহর ঘুরতে। বেশ শীত বাইরে। রাস্তাঘাট নির্জন। সবজী বোঝাই কাচাবাজার। পাওয়া যায় কলার মতো বড় আকারের কাঁচা মরিচ। আমরা এক দোকানে আগুনের সামনে বসে চমৎকার চা খেলাম। মহাতীর্থ পুষ্করে মন্দির আছে পাঁচশতাধিক। কিন্তু সময় স্বল্পতায় দেখা হবে না জানি। পুষ্করে একটি বৃহৎ হ্রৃদ আছে। যাতে বায়ান্নটি ঘাট। পূণ্যার্থীরা হ্রৃদের জ্বলে ¯œান করে শুদ্ধ হন। কথিত আছে এখানে ¯œান করলে পাপ, তাপ, রোগ, শোক সব দূর হয়ে যায়। এই সব কারণেই বলা হয় রাজতীর্থ পুষ্কর। এই হ্রৃদ সৃষ্টির পেছনে পৌরানিক একটি কাহিনী আছে। প্রভু শিব/মহাদেব এর পতœী সতীর বিয়োগে শিব অত্যন্ত শোকগ্রস্থ হয়ে দিনের পর দিন কাঁদতে থাকেন। অশ্রুজল ঝরে অনবরত। এই অশ্রুজলে দু জায়গায় দুটি বৃহৎ হ্রৃদের সৃষ্টি হয়। এর একটি হলো পুষ্কর হ্রৃদ, অন্যটি বর্তমান পাকিস্তানের কাটাস নামক স্থানে অবস্থিত। রাতের পুষ্করে সুনসান নিরবতা। ঠান্ডা বাতাস, শীতের তীব্রতা বাড়ছে। স্থানে স্থানে আগুনের কুন্ডলী ঘিরে কিছু শ্রমজীবী লোকজন, অন্যরা যে যার আস্তানায়। আমরাও হোটেলে ঢুকে গেলাম। সামান্য কিছু খেয়ে কম্বলের উষ্ণতায় আরামের ঘুম। পরদিন সকালে হোটেল ত্যাগ করে যখন গড়িতে উঠলাম তখনই আরেকটি নতুন দল গাড়ি থেকে নাবছেন। তারা এবার হোটেলে ঢুকবেন। এভাবেই চলতে থাকবে যাওয়া আসার পালা। মহসিন খান গাড়ির চাবি ঘুরাতেই ইঞ্জিন মৃদু গুঞ্জন তুলে জানান দিল সব কিছু ঠিকঠাক আছে। নতুন গন্তব্য জয়পুর। (চলবে)
লেখক: সিনিয়র আইনজীবী ও কথাসাহিত্যিক।

  • [১]