তাহিরপুর প্রতিনিধি
দৈনিক যুগান্তরের তাহিরপুর এলাকার স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক হাবিব সরোয়ার আজাদ ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন শাহর পিতা বিশিষ্ট ব্যবসায়ী বৈদ মিয়া (৮৫) আর নেই। সোমবার সকাল সাড়ে ৮টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন তিনি। (ইন্না…… রাজিউন )। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আছর বাদাঘাট জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে মোল্লাপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সৈয়দ তাহের আলম মনসুর, সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য আবুল হোসেন খান, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুল হক, তাহিরপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও তাহিরপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক গোলাম সরোয়ার লিটন, তাহিরপুর প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক এমএ রাজ্জাক প্রমুখ।