- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বৈশাখী ভাতা ও বার্ষিক প্রবৃদ্ধির দাবিতে মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের সহ বৈশাখী ভাতা ও বার্ষিক প্রবৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় শহরের আলফাত স্কয়ারে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মাধ্যমিক শিক্ষক    
সমিতির সভাপতি ইনছান মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজির আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি ছয়ফুজ্জামান, যুগ্ম সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সর্দার, সদর উপজেলা সভাপতি ফররুখ আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]