- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বৈশাখী ভাতা চালু করল সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

সরকারের ঘোষণার সাথে একাত্মতা ঘোষণা করে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বৈশাখী উৎসবের ভাতা চালু করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান শামীম আহমেদ এ ঘোষণা দেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা মূল    
 বেতনের ২০% ভাতা প্রাপ্ত হবেন। এদিকে বৈশাখী ভাতা চালুর সংবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]