দোয়ারাবাজার প্রতিনিধি
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে দোয়ারাবাজার উপজেলার বোগলা বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীকে ৭২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিলন খান, বিএনপি মনোনীত চেয়ারম্যন প্রার্থী আরিফুল ইসলাম জুয়েল, আওয়ামী লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আহমদ আলী আপন ও বিএনপি’র বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন কে ৮ হাজার করে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে ইউনিয়নের ১০ জন ইউপি সদস্যকে ৪ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।