দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় বোগলাবাজার ইউনিয়ন পরিষদ চত্বরে বোগলাবাজার ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়। ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ইউপি সদস্য মিজানুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, দোয়ারা থানার ওসি (তদন্ত) ছাইফুল আলম, বোগলা রুসমত আলী রাম সুন্দর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, গভ.র্নিংবডির সভাপতি তৈয়ব আলী মাস্টার, পেশকারগাও দাখিল মাদ্রাসার সুপার আবু আবু ইউসুফ মোহাম্মদ তোহা, সামসুল ইসলাম, আব্দুল কাদির, মিজানুর রহমান,্ ওয়াদুদ ভূঁইয়া, আহমদ আলী, হোসাইন আহমদ, কাজী আব্দুল হান্না, তানজনিা আক্তার, রেহেনা বেগম শিক্ষার্থী আতাউর রহমা, মিতু আক্তার প্রমুখ।