- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বোগলা ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশদের ৭ দিনের কর্মবিরতি

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যের অত্যাচারে অতিষ্ট হয়ে সকল গ্রাম পুলিশ সদস্যরা ৭ দিনের কর্মবিরতি ঘোষণা করেছেন।
জানা যায়, ইউপি সদস্য শেখ চানের অত্যাচারে   অতিষ্ট হয়ে গ্রাম পুলিশ সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে ৭ দিনের জন্য কর্ম বিরতি ঘোষণা করেন। ইউপি সদস্য শেখ চান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মমিন মিয়াকে তার ব্যক্তিগত অফিসে ডিউটি করার জন্য বলেন। তিনি কাজ করতে রাজি না হলে শেখ চান মিয়া তাকে তার মা, বাবাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করেন। ইউপি সদস্য শেখ চান মিয়ার এসব আচরণের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে কর্ম বিরতির ঘোষণা করেন।
এ ব্যাপারে গ্রাম পুলিশ মুমিন মিয়া বলেন, ‘মেম্বার সাহেব আমাকে বলেন উনার অফিসে সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করার জন্য। আমার ডিউটি ছিল ইউনিয়ন পরিষদে। আমি উনার কথায় ডিউটি না করায় আমার মা, বাবা তোলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করেন। এ বিষয়ে আমরা চেয়ারম্যান সাহেবের কাছে বিচার নিয়ে গেলে তিনি আমাদের কথা শুনেন নি। এমন কি শেখ চান মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেবকে বলেন, আগামী কালকে সমন্বয় মিটিং আছে কালকে সবাইকে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেয়া হবে।
ইউপি সদস্য শেখচান বলেন, ‘আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক ইউপি সদস্যদের জন্য একজন করে গ্রাম পুলিশ আমাদের কাজ করবে।’
দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বলেন, ‘গ্রাম পুলিশের কাজ হচ্ছে ইউনিয়ন পরিষদে। সদস্যদের কাজ করা নয়। বিষয়টি সমাধানের জন্য ইউপি চেয়ারম্যানকে বলা হবে।

  • [১]