- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বোগলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ’র চাল আত্মসাতের অভিযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে মৎস্যজীবী ও প্রান্তিক চাষিদের ভিজিএফ’র চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার বোগলা বাজার ইউনিয়নের ১০৩ জন মৎস্যজীবী ও প্রান্তিক চাষির জন্য প্রতি মাসে বরাদ্দ অনুযায়ী ৩০ কেজি চাল ও ৫০০ টাকা করে বরাদ্দ আসে। গত মে ও জুন মাসের মাথাপিছু দুই মাসের মোট ৬০ কেজি চাল ও ১ হাজার টাকা বরাদ্দ আসে। কিন্তু উপকারভোগী কার অংশে কত টাকা এবং কত কেজি চাল দেয়া হবে কেউই জানেন না। এমনকি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, তাদের কারও কারও কাছ থেকে দুই মাসের টিপসই নিয়ে গেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ প্রেক্ষিতে       
ইউনিয়নের বিভিন্ন গ্রামের উপকারভোগীরা গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জেলা প্রশাসক বরাবরে দাখিল করেছেন। উপকারভোগীর ভিজিএফ কার্ডের মাধ্যমে গত ২১শে জুন চাল বিতরণ করা হয়েছে, কিন্তু ঐদিন বিতরণে ৩০ কেজির স্থলে ২৫/২৬ কেজি দেয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন উপকারভোগীরা।
বোগলাবাজার ইউনিয়নের কেম্পের ঘাট গ্রামের সামাদ মিয়া তিনি বলেন, ১০৩ জনের মধ্যে আমার নাম সিরিয়াল নং অনুযায়ী ৭০ নাম্বারে আছে। কাগজে আছে কিন্তু বিতরণের সময় আমি টাকা ও চাল কোনটাই পাইনি।
খাদ্য গোদামের ওসি এলএসডি অলক বৈষ্ণব বলেন, বোগলা ইউনিয়নের দুই (মে, জুন ) মাসের যে বরাদ্দ হয়েছিল সে অনুযায়ী ঈদের আগেই বোগলা ইউনিয়নের চেয়ারম্যান দুই মাসের চাল উত্তোলন করে নিয়া গেছেন।
ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল এর মোবাইল ফোনে বার বার কল করার পরও তিনি মোবাইল ফোন রিসিভ করেন নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া বলেন, বোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। মঙ্গলবার এ বিষয়ে তদন্ত করা হবে। কারও কোন অভিযোগ থাকলে ঐ নেয়া হবে।

  • [১]