স্টাফ রিপোর্টার
বোরো ফসল রক্ষা বাঁধের কাজ সময়মত শেষ না করায় সাম্প্রতিক নজিরবিহীন ফসলহানির ঘটনায় সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে দাঁড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন জেলা আইনজীবী সমিতি। এ বিষয়ে এক সাধারণ সভার আহবান করেছে জেলা আইনজীবী সমিতি। আগামী সোমবার দুপুর ২ টায় জেলা আইনজীবী সমিতি ভবনের ৫ নং হলরুমে সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
সোমবারের সাধারণ সভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে। তাই সভায় জেলা আইনজীবী সমিতির সকল সদস্যকে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক।