দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া (উত্তরপাড়া) নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী আব্বাস আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মঙ্গলবার রাতে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে ও নাতি নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার দুপুর ২ টায় ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, উমর আলী, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ এরিয়া পরিচালক মো. ফরিদুর রহমান ফরিদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ,উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল হক, মাওলানা আব্দুল ওয়াদুদ হোসাইনী, মাওলানা আব্দুর রহিম, মাওলানা খলিলুর রহমান, হাফিজ আক্তার হোসাইন, হাফিজ আব্দুল মুকিত, বিশিষ্ট মুরব্বী কটু মিয়া, আব্দুস সোবহান, আলী হোসেন, ফয়জুল হক, জামাল মিয়া, আরব আলী, অজুদ মিয়া, নজরুল ইসলাম, ব্যবসায়ী বুরহান উদ্দিন, মেম্বার আনোয়ার হোসেন, দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর আলম প্রমুখ।