- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ব্যবসায়ী সমিতি ও স্বাস্থ্যকর্মীদের মাস্ক-হ্যান্ড স্যানেটাইজার প্রদান

কোকাকোলা ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে সুনামগঞ্জ জেলার স্বাস্থ্যকর্মীদের জন্য সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে ৫,০০০ পিস সার্জিক্যাল মাস্ক ও ৫০০ পিস হ্যান্ড স্যানেটাইজার হস্তান্তর করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী সদস্য মো. এমদাদুল হক শাহজাহান, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান, মো. ফারুক মিয়া, মাছুম আহমেদ, শাহজাহান আলম সিদ্দিকী, যুব সদস্য সালেহ আহমেদ রিয়াদ, প্রিতম শ্যাম প্রমুখ।
পরে রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিট কার্যালয়ে জেলার ব্যবসায়ী সমিতির কাছে সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার হস্তান্তর করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি সুশান্ত রায়, সাধারণ সম্পাদক জাহেদ হাসান, সাংগঠনিক সম্পাদক হাবিব আহমদ প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

  • [১]