স্টাফ রিপোর্টার
নিজেদের অংশগ্রহণকে আরও বর্ণিল করে তুলতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা পৃথক পৃথক প্রস্তুতি গ্রহণ করেছিলেন। কয়েকটি ব্যাচকে দেখা গেছে একই রঙের টিশার্ট পড়ে অনুষ্ঠান স্থলে আসতে। একটি ব্যাচকে দেখা গেল কাবুলি টাইপের সাদা পায়জামা ও পাঞ্জাবি পড়ে আসতে। একটি ব্যাচ নিজেদের অংশগ্রহণকে স্বতন্ত্র করতে একটি হুড খোলা জিপকে সাজিয়ে মাঠে নিয়ে এসেছিলেন। একটি ব্যাচ নিজেদের শিক্ষাবর্ষ সম্বলিত বিশাল স্ট্যান্ড বয়ে এনেছিলেন। ৮০ ব্যাচের শিক্ষার্থীরা প্রকাশ করেছেন পৃথক স্মারক
সংকলন। কয়েকটি ব্যাচ শোভাযাত্রা সহকারে মূল অনুষ্ঠান স্থলে এসেছেন। অনেককেই দেখা গেল দলবদ্ধভাবে পুরো ক্যাম্পাস ঘুরে বেড়াচ্ছেন, তখন তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল বিভিন্ন জনপ্রিয় গানের অংশ বিশেষ।