- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত করেছে অটোরিক্সা শ্রমিকরা।
শুক্রবার বিকাল ৫টায় শহরের হোসেন বখত চত্বরে মানববন্ধনে শতাধিক শ্রমিক অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন অটোরিক্সা চালক মো. সহিদ মিয়া, জিল্লুর মিয়া, মো. নুর আলী, দিলু মিয়া, নিরঞ্জন দাস, মানিক দাস, আরাধন দাস, সাজু মিয়া, নুরুল আমনি, মোহাম্মদ আলী, মোরাদ মিয়া ও তৌহিদ মিয়া প্রমুখ।
শ্রমিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধ না করার দাবি জানান।
প্রসঙ্গত, গত রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের তৃতীয় সভায় সড়ক-মহাসড়কের দুর্ঘটনা প্রতিরোধে যেসব প্যাডেল চালিত রিকশা ও ভ্যানে ব্যাটারি বা মোটরযন্ত্র লাগানো হয়েছে সেসব রিকশা ও ভ্যান থেকে ব্যাটারি বা মোটরযন্ত্র খুলে ফেলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

  • [১]