স্টাফ রিপোর্টার
জুয়া, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুব সমাজকে উজ্জীবিত করার লক্ষ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর মডেল থানার আয়োজনে ও খন্দকার আলকাছ আমিনা হাসপাতালের সহযোগিতায় থানা প্রাঙ্গণে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী, এনএস আই উপপরিচালক আরিফুর রহমান, আনসার বিডিপি কামান্ডেন্ট কারুজ্জামান, কোর্ট ইন্সপেক্টর বোরহান উদ্দিন প্রমুখ।
টুর্নামেন্টে ৫১ টি টিম অংশগ্রহণ করেছে।