স্টাফ রিপোর্টার
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জে স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেন্সন স্মিথ ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল’র ১৬০ তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ কেকটা ও আলোচনা সভার আয়োজন করে। বুধবার বিকালে জেলা ক্রীড়াসংস্থা মিলনায়তনে কেক কাটেন জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক শেখ রফিখুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন-কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,প্রভাসী- ইশতিয়াক রুপু,রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান পীর, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সহ-সভাপতি রেজুওয়ানুল হক রাজা,বিএনপি নেতা নাদের আহমদ,প্রভাসী-জগলুল পাশা চৌধুরী,সদর উপজেলা কমিশনার মো.গিয়াস উদ্দিন, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের গ্রুপ স্কাউটস লিডার জিএম তাশহিজ, সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী,ষোলঘর সরকারি প্রাথমিবিদ্যালয়ের ইউনিট লিডার,মোছা.তামান্না আক্তার, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের গ্রুপ স্কাউটস যুগ্ম-সম্পাদক মো.রায়হান উদ্দিন,সহ-সম্পাদক আহসান জামিল আনাস,নজরুল ইসলাম রুবেল, ফজলে আলম রাব্বি,তুলনা আনাস নিগার সুলাতান, দুর্জয় দত্ত পুরকায়স্থ প্রমুখ।
প্রথম বারের মত কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সভাপতি অ্যাড. হুমায়ুন কবির জাহানুর স্মৃতি স্কাউটস পদক দেওয়া হয় জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক শেখ রফিখুল ইসলাম-কে।