- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ব্যারিস্টার ইমন’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন ও তাঁর সহধর্মিনী নান্দনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ফারজানা শীলা’র সুস্থতা কামনা করে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ আহমদ, পৌর যুবলীগ নেতা আমিনুর রশিদ ভূঁইয়া, রাজিব চৌধুরী বাবু পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, যুগ্ম আহবায়ক বিলাল আহমদ, কলেজ ছাত্রলীগ সভাপতি হাসান আদিল প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের মোয়াজ্জিন একরাম হোসেন।

  • [১]