- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ব্যারিস্টার ইমন’র রোগ মুক্তি কামানায় প্রার্থনা

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন ও তাঁর সহধর্মিনী নান্দনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ফারজানা শীলার’র রোগ মুক্তি কামনায় পৌর শহরের কেন্দ্রীয় কালীবাড়ী নাট মন্দিরে সন্ধ্যায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে সদর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। প্রার্থনা সভা পরিচালনা করেন সুনামগঞ্জ সংস্কৃত কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ রঞ্জন চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক মুহিবুর রহমান মুহিব, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসকাওয়াত জামান ইন্তি, জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি এম এ আরমান, সাধারণ সম্পাদক সুয়েব আবেদীন, সদস্য লাকী সরকার, সদর উপজেলা শাখার আহবায়ক উজ্জ্বল তালুকদার, যুগ্ম আহবায়ক মান্না দাস, সদস্য সচিব নোভা চৌধুরী, সদস্য নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা রুয়েল আহমদ তালুকদার, মিঠুন তালুকদার, তপু তালুকদার প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পিয়াল, তুষার, পূজা ।
-প্রেসবিজ্ঞপ্তি

  • [১]