- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ব্যারিস্টার ইমনের বিবৃতি পাউবো’র দুর্নীতি খতিয়ে দেখবে আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেছেন, ‘পানি উন্নয়ন বোর্ডের হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখবে আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার। সরকার  
বরাদ্দ প্রদানে কোন ত্রুটি করেনি। অথচ. হাওর রক্ষা বাঁধ নির্মাণে নানা অনিয়মের কথা শুনা যাচ্ছে। এটি মেনে নেওয়া যায় না। ইতিমধ্যে মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনসহ আমরা মাননীয় পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক, পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীরপ্রতীকের সঙ্গে দেখা করে সুনামগঞ্জের সার্বিক বিষয় অবগত করেছি। দুর্নীতি-অনিয়ম রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানিয়েছি।’
বিবৃতিতে ব্যারিস্টার ইমন উল্লেখ করেন, ‘ভবিষ্যতে কীভাবে দুর্নীতি রোধ করা যায়, এই বিষয়ে কথা বলার জন্য আগামী রোববার মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ সংসদ সদস্যগণ সুনামগঞ্জে আসবেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, সুধীজন এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গেও কথা বলবেন।’

  • [১]