স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন অপর প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট।
বুধবার জেলা রিটার্নিং অফিসারের কাছে করা আবেদনে উল্লেখ করা হয়েছে চেয়ারম্যান
প্রার্থী ব্যারিস্টার ইমন মঙ্গলবার মোটর সাইকেল শো-ডাউন করে গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জ শহরে এসেছেন। পথে পথে সভাও করেছেন।
নুরুল হুদা মুকুট অভিযোগ দেবার বিষয়টি স্বীকার করে বলেন, ‘ব্যারিস্টার ইমন মঙ্গলবার মোটর সাইকেল শোভাযাত্রা করে আচরণবিধি লঙ্ঘন করেছেন, বিষয়টি লিখিতভাবে জেলা রিটার্নিং অফিসারকে জানিয়েছি আমি’।