- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ব্যারিস্টার ইমন আ.লীগের সাধারণ সম্পাদক বিভিন্ন স্থানে আনন্দ মিছিল

সু. খবর রিপোর্ট
ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক হওয়ায় জেলার বিভিন্ন স্থানে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও সমাবেশ হয়েছে।
মধ্যনগর যুবলীগ :
ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মধ্যনগরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনকে শুভেচ্ছা জানিয়ে শুক্রবার বিকেলে মধ্যনগর থানা যুব লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে মিছিলটি থানা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
দলীয় কার্যালয়ে মধ্যনগর থানা যুবলীগের আহ্বায়ক মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন পলাশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মধ্যনগর থানা আওয়ামী লীগের একাংশের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন, মোবারক হোসেন, সদস্য আ.শহীদ আজাদ, মোকশেদ মিয়া, থানা যুব লীগের সদস্য সাখাওয়াত হোসেন, রনি, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সদর ইউনিয়ন যুব লীগের সভাপতি নয়ন মড়ল, সাধারণ সম্পাদক আলী হোসেন, চামরদানী ইউনিয়ন যুব লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, থানা ছাত্র লীগের সভাপতি পারভেজ আহমেদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
তাহিরপুর যুবলীগ:
জেলা পরিষদ প্রশাসক, জেলা যুবলীগের আহ্বায়ক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগের উদ্যোগে উপজেলার বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাট বাজারে এক আনন্দ মিছিল হয়েছে।
 মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ শেষে বাজার মেইন রোডে যুবলীগ কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় মিলিত হয় বাদাঘাট ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক শাহ্ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক বাচসপতি রায় বাচ্চু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাবির আহমদ জাবের, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, শফিকুল মল্লিক মুন্না, সদস্য রায়হান উদ্দিন রিপন, উত্তর বড়দল ইউপি যুবলীগ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মাসুক মিয়া প্রমুখ।
দোয়ারাবাজার আ.লীগ:
জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার রাতে দোয়ারাবাজারে বিভিন্ন এলাকায় পৃথক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
উপজেলা সদরে পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীকের নেতৃত্বে, সদর ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল খালেকের নেতৃত্বে, দোহালীয়া বাজার ইউনিয়নে স্থানীয় চেয়ারম্যান মো. আব্দুল জলিলের নেতৃত্বে, বাংলাবাজার ইউপিতে চেয়ারম্যান জসিম আহমদ চৌধুরী রানার নেতৃত্বে ও নরসিংপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিনের নেতৃত্বে পৃথক পৃথকভাবে আনন্দ মিছিল অনুষ্টিত হয়েছে। আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়।

  • [১]