- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ব্যারিস্টার মোহাম্মদ ইয়াহিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ- ৫ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য প্রার্থী হয়ে নির্বাচন করা ব্যারিস্টার মোহাম্মদ ইয়াহিয়া ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। তিনি শনিবার সকাল সাড়ে ৯টায় যুক্তরাজ্যের লন্ডন শহরের একটি হাসপাতালে শেষে নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাদা মনের মানুষ ব্যারিস্টার ইয়াহিয়া ১৯৮৬ সালে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে সুনামগঞ্জ—৫ আসন থেকে প্রথন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। পরে একই আসন থেকে ১৯৯১ এবং ১৯৯৬ সালেও জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ—৫ থেকে নির্বাচন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ—৫ আসনের বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, জাপার কেন্দ্রিয় নেতা, মরহুমের ছোট ভাই আ. ন. ম ওহিদ কনা মিয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, জেলা ন্যাপের সাধারন সম্পাদক আব্দুল ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী সহ নেতৃবৃন্দ।

  • [১]