- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ব্রিটিশ কাউন্সিলের স্কুল এ্যাওয়ার্ড পেয়েছে ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়

ছাতক প্রতিনিধি
ব্রিটিশ কাউন্সিলের ইন্টারন্যাশনাল স্কুল এ্যাওয়ার্ড অর্জন করেছে ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়। শনিবার ঢাকাস্থ লী মেরিডিয়েন হোটেলের বলরুমে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রাম ফর এডুকেশন অফিসার্স অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ও ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর বারবারা উইকহ্যামের কাছ থেকে সার্টিফিকেট ও এ্যাওয়ার্ড গ্রহণ করেন চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ ও সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিন।
এসময় ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর বারবারা উইকহ্যামের সভাপতিত্বে ও ব্রিটিশ কাউন্সিলের হেড অব স্কুল মাসুদা খাতুনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ডিরেক্টর পরিকল্পনা (কলেজ) শামসুল হুদা।
২০১৬সালের ব্রিটিশ কাউন্সিলের এ্যাওয়ার্ডভূক্ত হয় দেশের ৯টি শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে সিলেট বিভাগের ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়। ২০১৩সাল থেকে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিন ইংল্যান্ডের লেডি কুইন অব পীচ ক্যাথলিক ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক মার্ক শেডনের সাথে আন্তর্জাতিক শিক্ষা প্রজেক্ট নিয়ে কাজ করছেন।

২০১৫সালে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিন ও শিক্ষক কবিরুল ইসলাম ইংল্যান্ডের বিভিন্ন শিক্ষা প্রজেক্ট পরিদর্শন করেন। ২০১৬ সালের জানুয়ারী মাসে ব্রিটিশ শিক্ষক মার্ক শেডন ও রডারিক হার্ট চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে এক সপ্তাহ অবস্থান করে বিদ্যালয়ের সকল কার্যক্রম পরিদর্শন করেন।

  • [১]