- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ব্রিটিশ মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের প্রশংসা

লন্ডন প্রতিনিধি
ব্রিটিশ মানবাধিকার প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের প্রশংসা। বিশেষ করে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় ও প্রত্যাবাসনের বিষয়টি স্থান পেয়েছে এই প্রতিবেদনে। ব্রিটেনের ‘মানবাধিকার ও গণতন্ত্র-২০১৯’ শীর্ষক প্রতিবেদনে এ প্রশংসা করা হয়।
রোহিঙ্গা বিষয়ে মানবাধিকার প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সামরিক বাহিনীর অত্যাচারে রোহিঙ্গারা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বাংলাদেশ সরকার তাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রোহিঙ্গাদের নিরাপদ,সম্মানজনক ও স্বপ্রণোদিত প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিবেদনে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির সামগ্রিক কোন উন্নতি হয়নি উল্লেখ করে বলা হয়, ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে সরকারকে আরও ক্ষমতা দেওয়া হয়েছে। আইনবহির্ভূত হত্যাকা-, গুম এবং সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। মৃত্যুদ- দেওয়ার সংখ্যা আগের বছরের থেকে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অন্তত দুটি রায়ের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। গেল বছরের এপ্রিল মাসে তৎকালীন ব্রিটিশ মন্ত্রী মার্ক ফিল্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে উদ্বেগজনক মানবাধিকার পরিস্থিতির বিষয়টি উত্থাপন করেন বলে উল্লেখ করা হয় রিপোর্টে।

  • [১]