সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের হোসেনপুর গ্রামে ব্র্যাক’র অতিদরিদ্র কর্মসূচির কার্যক্রম পরিদর্শন এবং উঠান বৈঠক করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
সোমবার সকাল ১০টায় এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়, রিপন চন্দ্র মন্ডল ডিভিশনাল ম্যানেজার (পিএসইউ), একে আজাদ, ব্র্যাক জেলা সমন্বয়ক, মো. আনিছুজ্জামান বাবুল (আঞ্চলিক ব্যবস্থাপক ইউপিজি) সহ অন্যান কর্মীবৃন্দ।
এসময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ব্র্যাক’র অতিদরিদ্র কর্মসূচির কার্যক্রমের প্রশংসা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেন। এছাড়াও তিনি উপস্থিত ১৫ জন ছেলে মেয়েদের মাঝে সুয়েটার বিতরণ করেন।
প্রেসবিজ্ঞপ্তি