- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ব্র্যাকের নতুন শাখা অফিস উদ্বোধন

স্টাফ রিপোর্টার
ছাতক উপজেলার ধারণ বাজার এলাকায় ব্র্যাকের ৪৩তম শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে ব্র্যাক অফিসের উদ্বোধন করেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (এমএফ-দাবি) মো. আব্দুল জব্বার ও মো. আব্দুল হান্নান, ব্র্যাক জেলা সমন্বয়কারী এ.কে আজাদ, মানব সম্পদ কর্মকর্তা মো. বায়েজিদ কবীর চৌধুরী, এলাকা ব্যবস্থাপক (এমএফ-দাবি) মো. মোতাহার হোসেন ও চন্দন রায়, শাখা ব্যবস্থাপক মো. সরোয়ার জাহান ও মো. শরীফ মিয়াসহ অনেকেই।

  • [১]