- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ব্র্যাক আলট্র পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম পরিদর্শনে ইউএনও

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে নিধিরচর গ্রামে ব্র্যাক আলট্র পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শন করেছেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান শাহারীয়ার।
এই সময় উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ইউপিজি প্রোগ্রামের স্বামী পরিত্যক্তা সদস্যদের মাঝে কম্বল এবং সকল সদস্যদের মাঝে ব্র্যাক থেকে সরবরাহ করা সবজীর বীজ বিতরণ করেন।
এই সময় উপেস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার মো. আশরাফুল সিদ্দিকী প্রমুখ। ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন রিপন চন্দ্র মন্ডল ডিভিশনাল ম্যানেজার (পিএসইউ) সিলেট, ব্র্যাক জেলা সমন্বয়ক এ কে আজাদ ,আঞ্চলিক ব্যবস্থাপক (এমএফ—দাবি) মো: আব্দুল হান্নান, আঞ্চলিক ব্যবস্থাপক (এমএফ—প্রগতি), আবু সালেহ মো: রোকন, আঞ্চলিক ব্যবস্থাপক (ইউপিজি) মো: আনিছুজ্জামান বাবুল, এসটিও—(এইচএস এন্ড সিআই—ইউপিজি) মো: রুবেল খান, এরিয়া ম্যানেজার(নিউ পুওর) বাধন কুমার তালুকদার ও মো: আলমগীর হোসাইন (শাখা ব্যবস্থাপক—ইউপিজি) প্রেসবিজ্ঞপ্তি

  • [১]