স্টাফ রিপোর্টার
ব্র্যাক জেন্ডার জাষ্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগামের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের আয়োজনে সুনামগঞ্জ সদর উপজেলার হলরুমে এই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার’র সভাপতিত্বে ও ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার মহসীন’র পরিচলনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্র্যাক দীর্ঘদিন যাবৎ বাল্য বিবাহ, নারী ও শিশুর প্রতি নির্যাতন, যৌন হয়রানি এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে বিভিন্ন প্রকার জনসচেতনতামূলক কার্যএম পরিচালনা করে আসছে। সেই সাথে করোনাকালীন সময়ে তাদের কার্যক্রম ভালো ছিল। আমি মনে করি সুনামগঞ্জে সকল মানুষের পাশে ব্র্যাক সব সময় আছে এবং থাকবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়ক এ কে আজাদ।