- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘ব্র্যাক’ যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতা সংস্থা ‘হ্যান্স ব্র্যান্ডস ইনক’ কর্তৃক মাস্ক হস্তান্তর

‘ব্র্যাক’ যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতা সংস্থা ‘হ্যান্স ব্র্যান্ডস ইনক’ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এর নিকট ১ লক্ষ ১৫ হাজার মাস্ক হস্তান্তর করেছে। সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্র্যাকের পক্ষ থেকে ১ লক্ষ ১৫ হাজার মাক্স হন্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপরিচালক-স্থানীয় সরকার বিভাগ মো. জাকির হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, এডিএম তামিম আল ইয়ামিন সহ সহকর্মী কমিশনার বৃন্দ।
ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন রিপন চন্দ্র মন্ডল (ডিভিশনাল ম্যানেজার- পিএসইউ), এ কে আজাদ (বিডিসি), আঞ্চলিক ব্যবস্থাপক (ইউপিজি) আনিসুজ্জামান বাবুল, আঞ্চলিক ব্যবস্থাপক (জেজিডি) মহসিন, এইচআর অফিসার বায়েজিদ কবীর চৌধুরী, এরিয়া ম্যানেজার (এইচএনপিপি) শাহ আলম সহ সহকর্মীবৃন্দ।
উল্লেখ্য, জেলার সকল উপজেলায় সংস্থার পক্ষ থেকে মোট ৭ লক্ষ ৭১ হাজার মাক্স বিতরণ করা হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]