স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার বড়ছড়া শুল্ক স্টেশনের উদ্যোগে আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট এবং ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ও রপ্তানিকারকের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্টেশনে এ সভা অনুষ্ঠিত হয়।
বড়ছড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা সমীর কুমার বসুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকার ও কাস্টমস্ বিভাগ সিলেটের সহকারী কমিশনার নাছির উদ্দিন চৌধুরী।
সভায় আরো উপস্থিত ছিলেন ভারতীয় কাস্টমস প্রতিনিধি সি. সোফিয়া, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের উপদষ্টো হাজী জালাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক জাহের আলী, আর্ন্তজাতিক সম্পাদক আবুল খায়ের, কার্যকরী সদস্য জনাব হাজী ইউনুছ আলী, স্বপন কুমার দাস, সুজাত মিয়া, হাজী নুর মিয়া, হাছান আলী, সিলেট বিভাগীয় সিএন্ডএফ সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক বশির মিয়া, কোষাধক্ষ্য হাজী গিয়াস উদ্দিন খন্দকার, অন ুপালসহ তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দসহ সদস্যবৃন্দ।
সভায় কয়লা আমদানিকারক গ্রুপের পক্ষে কয়লা আমদানিকারকদের বিভিন্ন দাবিসহ গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন গ্রুপের সভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকার এবং ভারতীয় কাস্টমস্ প্রতিনিধির পক্ষে সি. সোফিয়া। এর আগে তিনি বাগলী স্থল শুল্ক স্টেশন ও চারাগাঁও স্থল শুল্ক স্টেশন পরিদর্শন করে আসেন। মত বিনিময় সভায় কাস্টাম কমিশনার ব্যবসায়ীদেরকে ব্যবসায়িক সুযোগ সুবিধা প্রদান করবে বলে আশ্বাস দেন এবং মতবিনিময় সভা শেষে স্টেশনের পক্ষ থেকে এক মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।