তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের বড়ছড়া সীমান্ত অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশী ৩ কয়লা শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার দুপুর ১২টায় ৩ বাংলাদেশী শ্রমিক কয়লা কুড়াতে গিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের সীমানায় প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক ধরে নিয়ে যায়। আটকৃকত কয়লা শ্রমিকরা হলেন, বড়ছড়া গ্রামের মিতলাক আজিমের ছেলে নিশির আজিম (৩০) ও তার সহোদর বাবুল আজিম (২৬) ও একই গ্রামের
চাকমা পল্লীর লেলুর চাকমার ছেলে অমর রং কিং।
বিজিবির ২৮ বর্ডারগার্ড ব্যটেলিয়ান সুনামগঞ্জ অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই ৩ বাংলাদেশীকে ফেরত আনতে ভারতীয় বিএসএফকে পত্র দিয়ে অনুরোধ করা হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই তাদেরকে ফেরত আনা সম্ভব হবে।