- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বড়দল ইউপি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে বড়দল উওর ইউনিয়নের ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্ত:ইউনিয়ন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে শনিবার ক্ষুদে শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়।
ইউনিয়ন শিক্ষা কমিটির সভাপতি ও সংরক্ষিত         
ওয়ার্ডের নারী ইউপি সদস্য সুষমা জাম্বিলের সভাপতিত্বে বিকেেেল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবুল কাসেম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দীক, সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, শাহ আলম, কামাল হোসেন, খাদিজা নার্গিস, আবদুর রউফ, সহকারি শিক্ষক আবদুল মান্নান, আবদুস ছালাম, ইউপি সদস্য নোয়াজ আলী, মোহাম্দ আলী, আবু তাহের প্রমুখ।

  • [১]