- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘বড়দল গ্রামকে রক্ষা করেতে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা হবে’

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। শনিবার দুপুরে তাহিরপুর উপজেলার বন্যায় কবলিত বিভিন্ন গ্রাম পরিদর্শন শেষে বিকাল ৩টায় উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল গ্রামের মাদ্রাসা প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম এমপি, ফরিদপুর-৪ আসনের মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, সুনামগঞ্জ ১ আসনের প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মো. কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আতিকুল হক, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির, সহকারী পুলিশ সুপার তাহিরপুর সার্কেল মো. শহিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি হাফিজ উদ্দিন, দলীয় নেতা সাঞ্জব উস্তার, উজ্জল মিয়া, উপজেলা যুব মহিলালীগের সভাপতি আইরিন বেগম সাথে ছিলেন।
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ পূর্ব আলোচনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বলেন, ‘বন্যাশ্রয় কেন্দ্র থেকে বানবাসি মানুষ ঘরে না ফেরা পর্যন্ত প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। তারপর পুনর্বাসনের কাজ শুরু করা হবে।’ তিনি তাঁর বক্তৃতায় আরো বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বড়দল গ্রামকে ঢেউয়ের কবল থেকে রক্ষা করার জন্য দ্রুত সময়ের মধ্যে গ্রামটি রক্ষায় প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করে দেয়া হবে।’

  • [১]