- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বড়পাড়া জামে মসজিদের টাকা আত্মসাত নিয়ে পাল্টা অভিযোগ

স্টাফ রিপোর্টার
বড়পাড়া জামে মসজিদের ইমামকে গালিগালাজ ও মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন পূর্বের অভিযুক্ত নাজিম উদ্দিন পাঠান, ছমির উদ্দিন ও সফিক মিয়া। তাদের বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে গতকাল সোমবার জেলা প্রশাসকের কাছে পাল্টা স্মারকলিপি প্রদান করেছেন তারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, মসজিদ কমিটির   কিছু ব্যক্তি পূর্বের অপকর্ম ঢাকার জন্য গত ১৯ অক্টোবর জেলা প্রশাসকের কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। এছাড়া বর্তমানে বড়পাড়া এলাকায় কোন মাদ্রাসা নেই। পুরো বিষয়টি এলাকাবাসী অবগত আছেন।

  • [১]