দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামের মোঃ কালন মিয়া (৩০) গতকাল শুক্রবার (১৯ জুন) বিকাল ৪ টায় বুকের ব্যাথায় আক্রান্ত হয়ে সিলেট যাওয়ার পথে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী ও ভাইবোনসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার (২০ জুন) সকাল ১০ টায় বড়মোহা মাদ্রাসার মাঠে তাহার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তাহার নামজে জানাযায় ইমামতি করেন তার আপন ছোট ভাই মাওলানা আন্দুল্লা আল নোমান।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, দরগাপুর মাদ্রাসার নায়বে মুহতামিম মাওলানা আনোয়ার পাশা, বড়মোহা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরী, বিশিষ্ট মুরব্বী হাবিবুল্লাহ জায়গীরদার, কমরু মিয়া জায়গীরদার, মতিউর রহমান জায়গীরদার, রুহেল আহমদ জায়গীরদার, মরহুমের বাবা ইদ্রিস আলী, আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আমজাদ হোসাইন রাসেল, ইউসুফ উদ্দীন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সমাজসেবী শুয়েব আহমদ জায়গীরদার, তজু খান, হালিম মিয়া, বাদশা মিয়া, সাবেক ইউপি সদস্য জুবেদ খান, মনর আলী, মরহুমের ভাই লিলু মিয়া, খালিছ মিয়া সহ এলাকার ধর্মপ্রাণ মুছুল্লিয়ানে কেরাম প্রমুখ।