- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বড় সংগ্রহের পথে ভারত

সু.খবর ডেস্ক
ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। দিন শেষে মুরালি বিজয় ১০৮ ও বিরাট কোহলির অপরাজিত ১১১ রানে ৩ উইকেট হারিয়ে ৩৫৬ রান করেছে ভারত। বৃহস্পতিবার সকালে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ঐতিহাসিক এ ম্যাচ টস জেতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বোলিংয়ে এসে প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন আহমেদ। তার বলে বোল্ড হন লোকেশ রাহুল (২)। মধ্যাহ্ন বিরতির আগে ২৭ ওভারে এক উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ৮৬ রান। এরপর মুরালি বিজয় ও চেতেশ্বর পুজারার ব্যাটে তাদের অর্ধশত রানের জুটি আসে ৮৬ বলে। ১৯ তম ওভারে মেহেদী হাসান মিরাজ সুযোগ পেয়েও মুরালি বিজয়কে রান আউট করতে পারেননি। ওভারের তৃত্বীয় বলে ঘটে এ দুর্ঘটনা। মধ্যাহ্ন বিরতির পর মুরালি বিজয় ও চেতেশ্বর পুজারার ব্যাটে ৩৪ ওভারে ১১৫ রান আসে ভারতের। ব্যক্তিগত ৮৩ রান করে বিদায় নেন পুজারা। এজন্য ভারতীয় দলের এ মিডল অর্ডার ব্যটসম্যান খেলেন ১৭৭ বল। মিরাজের বলে উইকেটরকক্ষক মুশফিককে ক্যাচ দেন তিনি।
মুরালি বিজয় সেঞ্চুরি করেই প্যাভিলিয়নে ফিরেন। তাইজুল ইসলামের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন ভারতীয় ওপেনার। এর আগে ১৬০ বলে ১০৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন বিজয়।
ক্রিজে আছেন বিরাট কোহলি (১১১) ও রাহানে (৪৫)
বাংলাদেশের তাসকিন, মিরাজ ও তাইজুল একটি করে উইকেট পায়।
বাংলাদেশ একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।
ভারত একাদশ : লোকেশ রাহুল, মুরালি বিজয়, বিরাট কোহলি (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।

  • [১]