বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় বয়সভিত্তিক প্রাথমিকভাবে বাছাইকৃত ক্রিকেট খেলোয়াড়দের মেডিকেল পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও জেলা ক্রীড়া স্স্থংার ক্রিকেট
উপ কমিটির সম্পাদক মো. রেজওয়ানুল হক রাজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত: ২০ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে খেলোয়াড়দের মেডিকেল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২৭ ও ২৮ জুলাই বিবিসি’র বিভাগীয় কোচ অনুর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ বয়সের ক্রিকেট খেলোয়াড়দের প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি